بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে
ইবাদতহিল্ফুল ফুযূল
শবেবরাত — ফজিলত ও আমল
২৮ ফেব্রুয়ারি, ২০২৫
৫ মিনিট
পড়ুন
শবেবরাত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত। হিজরি মাসের হিসাবে শাবান মাসের ১৫ তারিখ রাত এটি। এই রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।
إِنَّ اللّٰهَ يَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ
"নিশ্চয়ই আল্লাহ শাবান মাসের মাঝের রাতে (শবেবরাতে) দৃষ্টিপাত করেন।" — ইবনে মাজাহ
শবেবরাতের আমল
- নফল নামাজ পড়া
- কুরআন তিলাওয়াত করা
- জিকির ও দরূদ শরীফ পড়া
- তাওবা ও ইস্তেগফার করা
- বেশি বেশি দোয়া করা
হিলফুল ফুযূলের আয়োজন
শবেবরাত উপলক্ষে হিল্ফুল ফুযূল সংগঠন গ্রামের সকল শিক্ষার্থীদের নিয়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। এতে কুরআন তিলাওয়াত, হাদীস প্রতিযোগিতা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকে।
সমাপ্তি: আল্লাহ আমাদের শবেবরাতের ফজিলত পূর্ণমাত্রায় লাভ করার তাওফিক দান করুন। আমীন।